নগরে পৃথক অভিযানে ১২ জুয়াড়ি আটক
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৫, ৭:৫৪:০১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরী থেকে পৃথক অভিযানে ৬ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে নগরীর বাগবাড়ি নরসিংটিলা থেকে ৬ জন ও একইদিন রাতে খাসদবির এলাকা থেকে ৬ জনকে জুয়া খেলার সময় আটক করা হয়।
বাগবাড়ি নরসিংটিলা থেকে আটককৃত ৬ জন হলেন, নেত্রকোনা জেলার মদন থানার বাগজান তিরিশিরি গ্রামের আনোয়ার হোসেন (৫২), সিলেট নগরীর ভাতালিয়া ৮৮ নম্বর বাসার মৃত আরমান উল্লাহ’র ছেলে বদরুল ইসলাম (৬০), একই এলাকার ৮৮/১ নম্বর বাসার আকিল ইসলাম অপু (২১), মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার গোপালনগর রামপুরের মৃত সতেন্দ্র মালাকারের ছেলে সুমন মালাকার (৪০), নগরীর কামালগড় কালিঘাটের মৃত মক্কু মিয়ার ছেলে গোলজার আহমদ (৩৪), চাঁদপুর জেলার সদর থানার ইব্রাহিমপুরের মৃত কালু পাঠানের ছেলে সৈয়দ আহমদ (৫২)।
এদিকে, বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নগরীর এয়ারপোর্ট থানাধীন বাদামবাগিচা এলাকায় অভিযান চালিয়ে ৬ জন জুয়াড়িকে আটক করে পুলিশ।আটককৃত ৬ জন হলেন- সুনামগঞ্জ জামালগঞ্জ থানার গজারিয়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে সিরাজ মিয়া (৫০), একই থানার রাধানগর গ্রামের নবাব আলীর ছেলে আলমগীর আলম (৪০), ধর্মপাশা থানার জয়শ্রী গ্রামের কানু সরকারের ছেলে রাজন চন্দ্র সরকার (২৭), মৌলভীবাজার জেলার জুড়ি থানার হানিফ মিয়ার ছেলে কামাল হোসেন (৩৫), হবিগঞ্জের নবীবগঞ্জ থানার গড়পুর গ্রামের মুতাব্বিরের ছেলে মোফাজ্জল হোসেন (৩৭) ও রংপুর জেলার মিঠাপুকুর থানার পশ্চিম আলীপুরের সিরাজ উদ্দিনের ছেলে রোকন উদ্দিন (২৬)।
এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।





