মহাজনপট্টি থেকে ইয়াবাসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৫, ৮:০৬:০৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর বন্দরবাজারস্থ মহাজনপট্টি এলাকা থেকে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩১ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। সে সুনামগঞ্জের দিরাই থানার ভাটিপাড়া গ্রামের মৃত আবুল বশরের ছেলে।
শুক্রবার এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।





