বিয়ানীবাজারে ৮২ লাখ টাকার জিরা জব্দ
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৫, ৬:৪০:৩০ অপরাহ্ন

বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজার সীমান্ত থেকে প্রায় সাড়ে ৫ হাজার ভারতীয় জিরা জব্দ করেছে ৫২ বিজিবি ব্যাটালিয়ন। যার সিজারমূল্য প্রায় ৮২ লাখ টাকা।
৫২ বিজিবি জানায়, শনিবার দুপুর আনুমানিক সাড়ে ১২টায় বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) সদর থেকে ভারপ্রাপ্ত পরিচালক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদের নির্দেশ ও নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্তে অভিযান চালায়। এসময় সীমান্ত থেকে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের ভিতরে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলাধীন দুবাগ ইউনিয়নের শেওলা ব্রিজ নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ৫ হাজার ৪৪৫ কেজি ভারতীয় জিরা জব্দ করে। উক্ত জিরার সিজার মূল্য ৮১ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা।
বিয়ানীবাজার ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত পরিচালক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় জিরা আটক করা হয়েছে।





