পাঠানটুলা থেকে ৫ জুয়াড়ি আটক
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৫, ৯:৩০:৪৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর পাঠানটুলা থেকে ৫ জুয়াড়িকে আটক করেছে সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার বিকালে কোতোয়ালী মডেল থানাধীন পাঠানটুলা শ্রাবণী আবাসিক এলাকার সিলেট-সুনামগঞ্জ সড়কের পাশে ফুটপাতের উপর প্রকাশ্য স্থানে অনলাইনে তীর শিলং জুয়া খেলায় লিপ্ত অবস্থায় তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার বোগলা গ্রামের ক্ষীতিশ দাসের পুত্র বিজয় দাস (৫২), নগরীর এয়ারপোর্ট থানাধিন লন্ডনী রোড এলাকার মৃত আব্দুর রউফের পুত্র মোঃ বাদশা মিয়া (২৫), বিশ্বনাথ থানার লামাকাজি খোজারপাড়া এলাকার বলাই মালাকারের পুত্র অজিত মালাকার (৩৭), এয়ারপোর্ট থানাধিন জাহাঙ্গীরনগর আলীবাহার চা বাগানের কালাম মিয়ার পুত্র কাউছার আহমদ রনি (২৪) এবং সুনামগঞ্জের ধর্মপাশা থানার আলোকদিয়া গ্রামের আমবাজ আলীর পুত্র রুবেল মিয়া (৩৫)।
রোববার বিকেলে এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।





