গোলাপগঞ্জে কৃষকের রাসায়নিক সার ও বীজ বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৫, ৭:১৯:১৩ অপরাহ্ন

গোলাপগঞ্জে কৃষকদের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা আওতায় বিনামূল্যে উফসী ও হাইব্রিড এই বীজ ও সার বিতরণ করা হয়।উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মাশরেফুল আলম। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল।
উপসহকারী কৃষি অফিসার মনছুর আলমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ, জামায়াতে ইসলামীর উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমীর জিন্নুর আহমদ চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ অফিসার জুনায়েদ কবির, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কামরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার নুরুল হক, পল্লী উন্নয়ন কর্লমকর্তা আব্দুল মুইমিন, উপসহকারী কৃষি অফিসার মনছুর আহমদ। কোরআন থেকে তেলাওয়াত করেন মঞ্জুর আহমদ খান। অনুষ্ঠানে উপজেলার ৫শ’ জন কৃষকের মধ্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।





