গোলাপগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৫, ৮:২৫:৩৮ অপরাহ্ন

গোলাপগঞ্জে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমআ’ জেলা বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহয়া আহমদের উদ্যোগে উপজেলার হেতিমগঞ্জ বাজারের খয়রুগনজ জামে মাসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মাওলানা আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, চুনু মিয়া, সিদ্দিক মিয়া, চেরাগ আলী, হেতিমগঞ্জ সিএনজি শাখার সভাপতি মক্তার হুসাইন, ফুলবাড়ী ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, রেকল আহমদ, মুস্তাফিজুর রহমান ও শরফরাজ হুসাইন শরিফ। দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি





