শান্তিগঞ্জে এনসিপি নেতা মাসুদের গণসংযোগ
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৫, ৮:১৬:০৭ অপরাহ্ন

শান্তিগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় গণসংযোগ ও পথসভা করেছেন সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) ও সিলেট-১ (নগর ও সদর) আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী, যুক্তরাজ্য প্রবাসী নেতা মাসুদুর রহমান মাসুদ।
শনিবার বিকাল ৪ টায় শান্তিগঞ্জ উপজেলার পাগলাবাজার, শান্তিগঞ্জ বাজার, ছয়হারা পয়েন্ট, ডাবর পয়েন্ট এলাকায় গণসংযোগ করেন তিনি। এরপর পাগলা বাজার পূবালী ব্যাংকের পাশে এক সংক্ষিপ্ত পথসভা করেন তিনি।
এসময় তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্বে ছিলেন তাদের নেতৃত্বেই এনসিপি গঠিত হয়েছে। কাজেই আগামী নির্বাচনে জনগণ সেই দলের প্রতিক ‘শাপলা কলি’ প্রতিকে ভোট দেবে। কারণ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ৫৪ বছর পেরিয়ে গেলেও আমরা সামাজিক মূল্যবোধ, মানবিক ও সাম্যের যে বাংলাদেশের স্বপ্ন দেখেছি সেই বাংলাদেশ গঠন করতে ব্যর্থ হয়েছি। আমরা চাই তরুণরা বেশি করে সংগঠিত হবে এবং তরুণরা দেশের নেতৃত্বে আসবে এবং জুলাই গণঅভ্যুত্থান যেভাবে তরুণদের নেতৃত্বে সফলকাম হয়েছে একইভাবে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত, সামাজিক মুল্যবোধ ও সাম্যের বাংলাদেশ গড়ে তুলতে এনসিপি নেতৃত্ব দেবে। এসময় জগন্নাথপুর ও শান্তিগঞ্জের এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





