লিডিং ইউনিভার্সিটির শিক্ষকদের গবেষণা প্রকল্প প্রস্তাবনার মূল্যায়ন
প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২৫, ৭:০৮:১১ অপরাহ্ন

২০২৫-২৬ অর্থবছরে লিডিং ইউনিভার্সিটির নিজস্ব অর্থায়নে পরিচালিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণা প্রকল্পের পর্যালোচনা ও মূল্যায়ন শনিবার সকাল সাড়ে ৯টায় লিডিং ইউনিভার্সিটির বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী এ মূল্যায়ন অনুষ্ঠানে ইউনিভার্সিটির শিক্ষকদের ২৫টি গবেষণা প্রকল্পের আবেদনের বিপরীতে ২০টি প্রকল্পের অর্থ বরাদ্দের অনুমোদন দেওয়ার জন্য সুপারিশ করা হয়।
গবেষণা প্রকল্প পর্যালোচনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, শিক্ষার মানোন্নয়ন গবেষণার বিকল্প নেই। তাই শিক্ষকদের পাঠদানের পাশাপাশি গবেষণায় সম্পৃক্ত হওয়ার জন্য তিনি লিডিং ইউনিভার্সিটির সেন্টার ফর রিসার্চ, ইনোভেটিভ স্টাডিজ এন্ড প্লানিংকে আরো অধিকতর গুরুত্বের সাথে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহবান জানান।
লিডিং ইউনিভার্সিটির গবেষণা প্রকল্প মূল্যায়ন কমিটির সদস্য হিসেবে এ সময় উপস্থিত ছিলেন সেন্টার ফর রিসার্চ, ইনোভেটিভ স্টাডিজ এন্ড প্লানিং এর উপদেষ্টা ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ জামান ভূঁইয়া, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের পরিচালক ও কলা আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. রেজাউল করিম, আইকিউএসির অতিরিক্ত পরিচালক ও ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা এবং রিসার্চ, পাবলিকেশন এবং কোলাবোরেশন সেল এর পরিচালক রফিকুল ইসলাম। তাছাড়া সাবজেক্ট এক্সপার্ট হিসাবে উপস্থিত ছিলেন স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ মহসিন আলি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাফকাত কিবরিয়া এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাব্বির আহমেদ ওসমানী।
প্রস্তাবিত বাজেটের ২৫ টি গবেষণা প্রকল্প প্রস্তাবনা পর্যালোচনায় মূল্যায়ন কমিটি সন্তুষ্ট প্রকাশ করেন এবং গবেষকদের বরাদ্দকৃত অর্থ পেতে তাদের মূল্যবান পরামর্শ প্রদান করেন। বিজ্ঞপ্তি





