জগন্নাথপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে সভা
প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২৫, ৬:২৮:০৭ অপরাহ্ন

জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুরে তারুণ্যের উৎসব পালন করা হয়েছে। সোমবার বিকাল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি, আলোচনাসভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ এর সভাপতিত্বে এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দীন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মামুন হাওলাদারসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইউএনও মো. বরকত উল্ল্যাহ সহ অতিথিবৃন্দ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীবৃন্দ।





