বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যাশিত উন্নয়ন হবে : চাকসু মামুন
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২৫, ৮:৩০:১৮ অপরাহ্ন

বিএনপি ক্ষমতায় গেলে জকিগঞ্জ-কানাইঘাটের প্রত্যাশিত উন্নয়ন হবে বলে জানিয়েছেন সিলেট জেলা বিএনপির প্রথম সহসভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)। তিনি বলেন, বিএনপি উন্নয়নের রাজনীতি করে, যতবার ক্ষমতায় এসেছে ততবারই দেশের উন্নয়ন হয়েছে।
বুধবার বাদ মাগরিব কানাইঘাট উপজেলার ১ নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের লোহাজুরী লালবাজারে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি জাকারিয়া আহমদের সভাপতিত্বে ও মোস্তফা কামালের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ সভাপতি ওয়েছ আহমদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মহানগর কৃষকদলের সহসভাপতি নজরুল ইসলাম প্রধান, জেলার সদস্য মাহবুবুল আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান পারভেজ, যুগ্ম সম্পাদক কাওছার আহমদ বাঙালি, সাবেক জেলা ছাত্রদল নেতা অ্যাডভোকেট নাসির উদ্দীন সাদিক, মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক এম শোয়েব আহমদ, বিএনপি নেতা আবুল কালাম, আব্দুর রব, আব্দুল্লাহ চৌধুরী, জিএম কামাল, বিলাল আহমদ, আজিজুল আম্বিয়া, জামাল, আব্দুস ছালাম, স্বেচ্ছাসেবক দলনেতা মিনহাজ মজুমদার, ছাত্রদলনেতা নাফিস নজমুল ও শিমুল প্রমুখ। বিজ্ঞপ্তি





