গোয়াইনঘাটে স্বেচ্ছাশ্রমে নির্মিত বাঁধে যান চলাচল উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২৫, ৮:১৫:৪৫ অপরাহ্ন

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটের সদর ইউপির সাতবাঁক আনন্দ খালের উপর এলাকাবাসীর দীর্ঘ শ্রম আর অর্থ ব্যয়ে বাঁধ নির্মাণ শেষে আনুষ্ঠানিকভাবে যান চলাচলের উদ্বোধন করা হয়েছে। ফলে শুষ্ক মওসুমে কয়েক লক্ষ মানুষের সাময়িক যোগাযোগে দুর্ভোগের অবসান হবে। ৫ ডিসেম্বর বেলা আড়াইটায় আনন্দখালে বাঁধের উপর যান চলাচলের উদ্বোধন করেন এলাকার বিশিষ্টজনেরা।
এ সময় বক্তারা বলেন, আমরা এলাকার কয়েক হাজার মানুষ বদ্বীপ এলাকায় বসবাস করছি। উপজেলার সাথে আমাদের যোগাযোগের কোন ব্যবস্থা নেই। বিগত সময়ে আশ্বাস দিয়েও আমাদের দাবী পুরন হয়নি। আমরা এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের সহায়তায় আনন্দখালে বাঁধ ও গাছের দ্বারা ব্রীজ নির্মাণ করে যানবাহন চলাচল উন্মুক্ত করেছি। সম্পূর্ণ কাজ করতে ৫ লক্ষ টাকা খরচ হবে। এলাকাবাসী অতিদ্রুত ব্রীজ নির্মাণের দাবি জানান
উদ্বোধনকালে বক্তব্য রাখেন, সমাজসেবী মাওলানা আবুল খায়ের, বিএনপি নেতা হোসেন আহমদ, মেম্বার তাজ উদ্দিন, মাওলানা মাসুক আহমদ, নাজিম উদ্দিন, মুফতি আবুল কালাম ও তাহের আলী প্রমুখ। পরে মোনাজাতের মাধ্যমে বাঁধ দিয়ে যানবাহন চলাচল উন্মুক্ত করা হয়।





