মইনউদ্দিন মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধানকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২৫, ৭:২৮:০৩ অপরাহ্ন

মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পার্থসারথি নাগ এর বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে সিলেট নগরীর শামীমাবাদস্থ কলেজের হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবিদুর রহমান।
কলেজের সিনিয়র লেকচারার সৈয়দা ফাতেমা সুলতানার সভাপতিত্বে ও লেকচারার মো. হেদায়াতুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান পার্থসারথি নাগ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক সালমা বেগম, অধ্যাপক পার্থসারথি নাগ এর সহধর্মিণী সীমা চৌধুরী নাগ।
বক্তব্য রাখেন পদার্থ বিজ্ঞানের প্রদর্শক শিক্ষক মনি মাধব গোস্বামী, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান সামিয়া সুলতানা চৌধুরী, বাংলা বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মো. আলমগীর হোসেন, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মো. এনামুল হক চৌধুরী সোহেল, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান শাহানা বেগম, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আজির উদ্দিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান রহিমা বেগম,ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান মো. শেখ মাহমুদুল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী রুমা আক্তার ও গীতা পাঠ করেন দীপিকা রানী দাস। শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের ইংরেজি বিভাগের লেকচারার মনির হাসান ও রাহনুমা নার্গিস।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন দিলরুবা আহমেদ, ফারিদা বেগম। মানপত্র পাঠ করেন শিক্ষার্থী নুসরাত ইয়াছমিন ঐশী। কবিতা আবৃত্তি করেন মুনমুন নাহার মিতু। আধুনিক গান পরিবেশন করেন সুস্মিতা আইচ রিমি। রবীন্দ্র সংগীত পরিবেশন করেন সাবেক ছাত্রী চন্দ্রিমা দেব প্রমী। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পার্থসারথি নাগকে সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করেন প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবিদুর রহমান সহ শিক্ষকবৃন্দ। বিজ্ঞপ্তি





