৪ দফা দাবিতে শাকসু জিএস প্রার্থীর স্মারকলিপি
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২৫, ৮:৩৯:৪৪ অপরাহ্ন

শাবিপ্রবি প্রতিনিধি : ৪ দফা দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের প্রধান প্রকৌশলী বরাবর স্মারকলিপি দিয়েছেন শাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী ফয়সাল হোসেন। গতকাল সোমবার প্রধান প্রকৌশলী জয়নাল ইসলাম চৌধুরীর হাতে এই স্মারকলিপি তুলে দেন তিনি। ।
চার দফা দাবি হলো, ক্যাম্পাসের ধুলাবালি নিরসনে স্থায়ী উদ্যোগ গ্রহণ, এককিলো রোডসহ হল এলাকার ভাঙা রাস্তা দ্রুত সংস্কার, ক্যাম্পাস ও হল এলাকায় নিয়মিত মশকনিধন স্প্রে ও শহীদ মিনারসহ অরক্ষিত ও জীর্ণ স্থাপনা দ্রুত সংস্কার। এতে উল্লেখ করা হয়, রাস্তাঘাটে অতিরিক্ত ধুলাবালি ও ভাঙা সড়কের কারণে শিক্ষার্থীদের মধ্যে সর্দি-কাশি, এলার্জি ও দুর্ঘটনা বাড়ছে। পাশাপাশি শহীদ মিনারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা দীর্ঘদিন ধরে অবহেলিত রয়েছে।





