জগন্নাথপুরে দুর্নীতি বিরোধী দিবস পালন
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২৫, ৬:৪০:৪৭ অপরাহ্ন
জগন্নাথপুর সংবাদদাতা :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় সুনামগঞ্জের দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ দিবস পালন করা হয়।
জগন্নাথপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুহিবুর রহমান সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন জালালীর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্ল্যাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা সাদ মাষ্টার, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মাশ্বাদুল হক চৌধুরী রাসেল প্রমূখ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মাওলানা আব্দুল হক। এর আগে সকাল ৯টায় জগন্নাথপুর উপজেলা প্রশাসন প্রাঙ্গণ এর সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।





