মোগলাবাজারে ইয়াবাসহ রশিদ পেট্রোল আটক
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৫, ৮:৪৭:৪৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের মোগলাবাজার থানাধিন এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ আব্দুর রশিদ উরফে পেট্রোলকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা পৌণে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোগলাবাজার থানার তেমুখী পয়েন্টের কুনারচর মসজিদের সামনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে মোগলাবাজার থানার তিরাশিগাও কুনারচরের মৃত গজম্বর আলীর ছেলে ও পেশাদার মাদক ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছে। এসময় তার হেফাজত থেকে ৯২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পেট্রোলকে আদালতে সোপর্দ করা হয়েছে।





