কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার ফল প্রকাশ
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২৫, ৯:১১:০৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট জেলার সর্ববৃহৎ বৃত্তি প্রকল্প ঐতিহ্যবাহী কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ সিলেট জেলার ফলাফল প্রকাশিত হয়েছে। শনিবার দুপুর ১২:৩০ টায় নগরীর একটি কনফারেন্স হলে কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট জেলা পশ্চিম কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষার উক্ত ফলাফল প্রকাশ করেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট জেলা পশ্চিমের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন জেলা পৃষ্ঠপোষক মাহমুদুর রহমান, আহমেদ আমীম, আবু তাহের চৌধুরী, রিয়াজ উদ্দিন, ইয়াসিন আহমেদ ও আবু তাহের প্রমূখ।এবার সিলেটে জেলায় অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় সর্বমোট ৩০১ জনকে বৃত্তি প্রদান করা হয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুল ক্যাটাগরীতে ৮৪ জন, সাধারণ ক্যাটাগরীতে ৮৪ জন এবং বিশেষ ক্যাটাগরীতে ১২৬ জন বৃত্তির জন্য মনোনীত হন।
উল্লেখ্য- গত ৩১ অক্টোবর ২০২৫ তারিখে সিলেট জেলার অন্তর্গত ৪ শতাধিক স্কুল এবং মাদরাসার সর্বমোট ৭ হাজার ৩৫০ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানের স্থান ও সময় পরবর্তীতে চিঠির মাধ্যমে বৃত্তিপ্রাপ্তদের জানানো হবে।নিচে ওয়েবসাইটে ঢুকে ফলাফল দেখতে পারবেন। ওয়েবসাইট: https://kksylwest.vercel.app/search





