জগন্নাথপুরে ছাত্রলীগ কর্মী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৫, ৭:১২:১১ অপরাহ্ন

জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানা পুলিশের অপারেশন ডেভিল হান্ট ফেইস টু অভিযানে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথপুর উপজেলা শাখার সক্রিয় সদস্য মো. কামিল আহমদ ওরফে কামিল হোসেনকে (২০) গ্রেফতার করেছে। সে উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদীপুর (আনাপুর) গ্রামের আলী মিয়া ওরফে আব্দুল আলীর পুত্র।
রোববার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সাদিপুর বাজারের ছায়েদ ভ্যারাইটিজ স্টোর থেকে অপারেশন ডেভিল হান্ট ফেইস টু অভিযান চালিয়ে কামিলকে গ্রেফতার করেন। পুলিশ জানায়, কামিল এর বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।





