পেনহিল ১ম বিভাগ ক্রিকেট লীগের জার্সি উন্মোচন
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৫, ৭:১৮:২৬ অপরাহ্ন

সিলেট জেলা স্টেডিয়ামে ১ জানুয়ারি থেকে অনুষ্ঠেয় ‘পেনহিল ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০২৫-২০২৬ উপলক্ষে স্পন্সরকারী প্রতিষ্ঠান পেনহিল লজিস্টিক এর সাথে সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাইনিং সিরিমনী ও জার্সি উন্মোচন শনিবার সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স জিমনেসিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য অ্যাডভোকেট সৈয়দ ফজলে এলাহী অভি। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য-সচিব মো. নূর হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য রাহাত শামস এবং উক্ত লীগের স্পন্সর প্রতিষ্ঠান পেনহিল লজিস্টিক এর পক্ষে বক্তব্য রাখেন সাদাত হোসেন।
সভাপতিত্ব করেন ১ম বিভাগ ক্রিকেট লীগ কমিটির সভাপতি ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য খন্দকার রাজিন সালেহ আলম এবং অনুষ্ঠানটি সার্বিক সমন্বয় করেন ১ম বিভাগ ক্রিকেট লীগ কমিটির সহ-সভাপতি খোবেব হোসেইন, সম্পাদক কবির আহমদ ও সহকারী সম্পাদক আজিমুল করিম চৌধুরী ইভান। বর্ণিল আয়োজনের মাধ্যমে স্পন্সরকারী প্রতিষ্ঠান পেনহিল লজিস্টিক এর সাথে সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাইনিং সিরিমনী ও জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টুর্নামেন্ট কমিটির ব্যবস্থাপনায় ৪০তম জাতীয় চ্যাম্পিয়নশীপ ২০২১-২০২২ এ চ্যাম্পিয়ন সিলেট জেলা ক্রিকেট দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের এবং ২৭তম জাতীয় ক্রিকেট লীগ ২০২৫-২০২৬ এর রানার-আপ সিলেট বিভাগীয় ক্রিকেট দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের সিলেট জেলা ক্রীড়া সংস্থার পক্ষ হতে সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিজ্ঞপ্তি





