জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ২৮ ডিসেম্বর
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২৫, ৮:১৬:১৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : আগামী ২৮ ডিসেম্বর থেকে অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্র সচিবদের জরুরি নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। গতকাল সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির এ তথ্য জানান। তিনি বলেন, কেন্দ্র সচিবদের ২৪টি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর নীতিমালা যথাযথভাবে অনুসরণের জন্য অনুরোধ করা হয়েছে। বিস্তারিত নির্দেশনা আন্তঃশিক্ষা বোর্ডের ওয়েবসাইটে জানা যাবে।





