বড়লেখায় আ.লীগ নেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৫, ৬:১২:৪২ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি প্রাইমারী স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র পালকে মঙ্গলবার বিকেলে দক্ষিণভাগ বাজারে নিজ ফার্মেসী থেকে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার দুপুরে জামায়াত নেতা অহিদ আলীর মামলার সন্ধিগ্ধ আসামি হিসেবে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
থানার ওসি মো. মনিরুজ্জামান খান আওয়ামী লীগ নেতা জগদীশ চন্দ্র পালকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, ২০১৬ সালের ২১ মার্চের ইউনিয়ন নির্বাচনের একটি ঘটনায় জামায়াত নেতা অহিদ আলী গত বছরের ২৪ অক্টোবর থানায় মামলা করেন। ওই মামলার তদন্তে প্রাপ্ত সন্ধিগ্ধ আসামি হিসেবে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।





