কুলাউড়ায় নিঃস্ব সহায়ক সংস্থার শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৫, ৬:৪৩:৪১ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় নিঃস্ব সহায়ক সংস্থার বাস্তবায়নে কোভার আর্থিক সহযোগিতায় টিলাগাঁও ইউনিয়নের ১০০ অসহায় শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সিরাজাম মুনিরা মডেল মাদ্রাসার হলরুমে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সমাজসেবক আব্বাস আলীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত রেজিস্ট্রার ও নিঃস্ব সহায়ক সংস্থার পরিচালক জামিল আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল ফাহিমা জীন্নু রায়েন।
সংস্থার কো-অর্ডিনেটর সাদেক ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফোকালপার্সন মো. আতিকুর রহমান। উপস্থিত ছিলেন সমাজসেবক ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, সিরাজাম মুনিরা মডেল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আল আমিন, ওয়াফের সমন্নয়ক বোরহান উদ্দিন, নিঃস্ব সংস্থার একাউন্ট অফিসার জনি রানী দেব প্রমুখ। পরে প্রধান ও বিশেষ অতিথি ১০০ অসহায় পরিবারে মাঝে কম্বল বিতরণ করেন।





