কেমুসাসের সাহিত্য আসর অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২৫, ৮:২৩:৩৯ অপরাহ্ন

সাহিত্য জাতির ইতিহাস ও সংগ্রামকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মহান মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা, স্বাধীনতার মূল্যবোধ এবং সাহিত্যচর্চার মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে হবে। ঐতিহ্যবাহী সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ১২৫৯তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে আলোচনাকালে প্রধান অতিথির বক্তব্যে শিশুসাহিত্যিক কবি সালেহ আহমদ উপরোক্ত কথা বলেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটস্থ কেমুসাসের সাহিত্য আসরকক্ষে সংসদের সাহিত্য ও গবেষণা সম্পাদক প্রভাষক-ছড়াকার কামরুল আলমের সভাপতিত্বে ও ছড়াকার আব্দুস সামাদের সঞ্চালনায় আসরে পঠিত লেখা নিয়ে আলোচনা করেন কবি মাহফুজ জোহা।
সাহিত্য আসরের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল মুমিন। লেখাপাঠে অংশনেন আমিনা শহীদ চৌধুরী মান্না, লোকমান হাফিজ, মো. আখলাকুল আসপিয়া, হুসাইন হামিদ, আব্দুল্লাহ চৌধুরী তালহা, মো. ইছরাইল আলী, সালমা আলী, কবির মাহমুদ, জুবের আহমদ সার্জন, কায়েস মাহমুদ চৌধুরী, সাজ্জাদ আহমদ সাজু, এ বি এম হাসান চৌধুরী, শাহ শরীফুন্নেছা, তাফসিরুল ইসলাম, আমীর হোসেন সোহাগ, মাবুদ আহমেদ, মো. দিদার আহমদ, মো. আব্দুর রব প্রমুখ। গান পরিবেশন করেন কুবাদ বখত চৌধুরী রুবেল ও লিলু মিয়া। সেরা লেখক মনোনীত হন আমীর হোসেন সোহাগ। বিজ্ঞপ্তি






