৩য় বার্ষিক গ্রুপ স্কাউট ও ১ম ফ্রেন্ডশীপ ক্যাম্প উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২৫, ৮:৫০:৪৯ অপরাহ্ন

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেছেন, স্কাউটিং হলো চরিত্র গঠন, নেতৃত্ব বিকাশ এবং সমাজসেবার এক অনন্য প্ল্যাটফর্ম। ১৯০৭ সালে লর্ড ব্যাডেন পাওয়েলের প্রতিষ্ঠিত এই যুব আন্দোলন আমাদের শেখায় শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, দায়িত্ববোধ, সহযোগিতা, পরিবেশ রক্ষা এবং মানবিক মূল্যবোধ। মানুষ কতগুলো অভ্যাসের সমষ্টি। অভ্যাস ভালো হলে জীবন সুন্দর হয়। স্কাউটিং আমাদের মধ্যে গড়ে তোলে ভালো অভ্যাস, আমাদের আত্মবিশ্বাসী করে তোলে।
মঙ্গলবার বিকেলে নগরীর বাড়বাড়িস্থ বর্ণমালা সিটি একাডেমিতে সিলেট সিটি কর্পোরেশন ওপেন স্কাউট গ্রুপ আয়োজিত ৩ দিনব্যাপী ৩য় বার্ষিক গ্রুপ স্কাউট ও ১ম ফ্রেন্ডশীপ ক্যাম্প ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেবের সভাপতিত্বে ও বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের উপস্থাপক প্রান্ত দাশের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস সিলেট মেট্রোপলিটন জেলার কমিশনার মো. কবির খান, বাংলাদেশ স্কাউটস সিলেট মেট্রোপলিটন জেলার স্কাউট লিডার অজয় কান্তি রায়, সিসিকের শিক্ষা, সংস্কৃতি, পাঠাগার ও সমাজকল্যাণ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, সমাজসেবক আমির হোসেন, সিসিকের শিক্ষা কর্মকর্তা ড. মো. তুতিউর রহমান, পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্জুন চন্দ্র দাশ, বর্ণমালা সিটি একাডেমির প্রধান শিক্ষক বরুণ কান্তি দাশ তালুকদার, সহকারী প্রধান শিক্ষক অজিত কুমার দাশ, সহকারী শিক্ষক অনিতা রাণী তালুকদার, সিসিকের ৮ নং ওয়ার্ড সচিব পিন্টু আহমদ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্যাম্প চিফ শিমুল চক্রবর্তী। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইরফান জাহান জোহান ও গীতা পাঠ করেন রুদ্র চক্রবর্তী। আমন্ত্রিত অতিথিবৃন্দকে স্কাউটস স্কার্ফ পরিয়ে বরণ করেন স্কাউট সদস্য পিয়াল দাস হিমেল। উদ্বোধন অনুষ্ঠানে এ বছর প্রেসিডেন্ট স্কাউট পদক প্রাপ্ত পিয়াস দাশ হিমেল ও বাধন সরকারের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি





