হবিগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি আটক
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২৫, ৯:১২:৪৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের চুনারুঘাট থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৯। বুধবার রাত দেড়টার দিকে হবিগঞ্জের চুনারুঘাটের চন্ডিছড়া চা বাগান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৬০ কেজি গাঁজা জব্দ করা হয়।
আটককৃতের নাম জালাল হোসেন (৪৫)। তিনি দিনাজপুরের চিরিরবন্দর থানার নান্দেড়াই মুন্সীপাড়া গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এর সত্যতা নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহীদুল ইসলাম সোহাগ জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আটককৃতকে চুনারুঘাট থানায় হস্থান্তর করা হয়েছে।





