বড়লেখায় ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৩
প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২৫, ৬:০৮:৪৮ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখা থানা পুলিশ বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে সাবেক ইউপি সদস্য ও কলেজ ছাত্রলীগ নেতা ও একজন সাজাপ্রাপ্তসহ ৩ আসামিকে গ্রেফতার করেছে। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে পুলিশ তাদেরকে কারাগারে প্রেরণ করেছে।
গ্রেফতারকৃত হলেন, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সদস্য ও সাবেক ইউপি সদস্য মো. মইনুল ইসলাম, সাজাপ্রাপ্ত আসামি জইন উদ্দিন ও পুলিশ আইনের ৩৪ ধারায় গ্রেফতার আসামি জমির আলী।
থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, রাজনৈতিক মামলার তদন্তে প্রাপ্ত সন্ধিগ্ধ ও একজন সাজাপ্রাপ্ত অসামিসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।





