কুলাউড়ায় অবৈধভাবে মাটি উত্তোলনে জরিমানা
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০২৫, ৬:০৭:৪৭ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে রাজন আহমদ নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের রঙ্গিরকুল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম। তিনি জানান, ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজন আহমদকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও বলেন, জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





