মৌলভীবাজার জুলাই যোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০২৫, ৬:১৩:৫১ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি: শহীদ শরীফ ওসমান হাদী হত্যার দ্রুত বিচার ও মৌলভীবাজার জুলাই যোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার বেলা ১১ টায় প্রেসক্লাব প্রাঙ্গনে ‘ওয়ারিয়র্স অব জুলাই, মৌলভীবাজারের’ আয়োজনে মানববন্ধন কর্মসূচিতে জুলাই আন্দোলনের সৈনিক শরিফ ওসমান হাদী হত্যার বিচার ও মৌলভীবাজারের রাজনগরে আওয়ামী দোসর কর্তৃক জুলাই যোদ্ধা আব্দুর রহমান ও কুলাউড়া উপজেলায় জুলাই যোদ্ধা নাহিদুর রহমানের উপর অতর্কিত হামলার প্রতিবাদ জানানো হয়। এ সময় জুলাই যোদ্ধা শাহাবুদ্দিন বাবলুর সভাপতিত্বে বক্তব্য দেন জুলাই মঞ্চের নেত্রী তানজিয়া শিশির, সুমন আহমদ ও রুহুল আমিনসহ অনেকে।





