সাংবাদিক শফির পিতার ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২৫, ৮:০৪:৩৯ অপরাহ্ন
সিলেট প্রেসক্লাব সদস্য শফিক আহমদ শফির পিতা, সাবেক ইউপি সদস্য ও প্রবীণ সালিশ ব্যক্তিত্ব মো. আব্দুল মজিদ রোববার দিবাগত রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১৫ বছর। তিনি স্ত্রী, ৬ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা সোমবার বেলা ২টায় তার গ্রামের বাড়ি দক্ষিণ সুরমার লালাবাজার পশ্চিমভাগ জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
সিলেট প্রেসক্লাবের শোক: সিলেট প্রেসক্লাব সদস্য শফিক আহমদ শফির পিতা, প্রবীণ সালিশ ব্যক্তিত্ব মো. আব্দুল মজিদের ইন্তেকালে সিলেট প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। এক শোক বার্তায় ক্লাব সভাপতি ইকরামুল কবির ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বিজ্ঞপ্তি





