সিকৃবিতে কৃষি গুচ্ছে পরীক্ষা দেবেন ২২০১ জন
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২৫, ৮:৫৪:৩৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত আসন বিন্যাস অনুযায়ী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) কেন্দ্রে ২ হাজার ২০১ জন শিক্ষার্থী পরীক্ষায় বসবেন। ১৭২০০৮ থেকে ১৭৪২০৮ রোলধারীরা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) কেন্দ্রে পরীক্ষা দেবেন। আগামী ৩ জানুয়ারি কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ দিন বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত চলবে ভর্তি পরীক্ষা। এ বছর ৯টি বিশ্ববিদ্যালয়ের মোট আসনসংখ্যা ৩ হাজার ৭০১ টি। কৃষি গুচ্ছের আওতাধীন বিশ্ববিদ্যালয়গুলো হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।





