খালেদা জিয়ার মৃত্যুতে আইনজীবী সমিতির শোক
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২৫, ৮:১৪:২২ অপরাহ্ন
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সিলেট জেলা আইনজীবী সমিতি গভীরভাবে শোকাহত। একযুক্ত শোকবার্তায় সমিতির সভাপতি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল) এবং সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ জোবায়ের বখ্ত জুবের গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে শোকসন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি





