খালেদা জিয়ার মৃত্যুতে সিকৃবি ভাইস-চ্যান্সেলরের শোক
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২৫, ৮:১১:৪৪ অপরাহ্ন
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম।
এক শোক বার্তায় ড. আলিমুল ইসলাম বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তাঁর এক মহান অভিভাবককে হারাল। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বলেন, মহান আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দেন।
শোক বার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়া শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নেত্রীই ছিলেন না; তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। বিজ্ঞপ্তি





