শাবির সিএসই প্রথম ব্যাচের নাজমুল হুদা মিডল্যান্ড ব্যাংকের ডিএমডি
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২৫, ৯:০৬:২৬ অপরাহ্ন
মিডল্যান্ড ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি পেয়েছেন ব্যাংকটির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ও চিফ টেকনোলজি অফিসার (সিটিও) মো. নাজমুল হুদা সরকার। এই পদোন্নতি ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। মো. নাজমুল হুদা সরকার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স ও কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী। তিনি এ বিভাগ থেকে বিএসসি (অনার্স) ও এমএসসি সম্পন্ন করেছেন। ২৭ বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন একজন দক্ষ প্রযুক্তিবিদ মো. নাজমুল হুদা সরকার, তিনি নিরাপত্তা এবং ব্যয়-কার্যকারিতা নিশ্চিত করার পাশাপাশি কৌশলগত পরিকল্পনা, ডিজিটাল রূপান্তর এবং দক্ষ পরিষেবা প্রদানে অবদান রেখেছেন। কর্মজীবনের শুরুতে তিনি বাংলাদেশ ও জাপানে বিভিন্ন নেতৃত্ব ও প্রকৌশল পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে কাজ করেছেন এবং এমটিবিকে একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তরিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিজ্ঞপ্তি





