মৌলভীবাজার খেলাফত মজলিসের শোক
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৬, ৭:২৯:১২ অপরাহ্ন
বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীন এর মায়ের ইন্তেকালে মৌলভীবাজার জেলা নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, বুধবার দুপুর ২টায় বর্ষিজোড়ার হাযিরিয়া মাদ্রাসা মাঠে মরহুমার জানাজা সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সদস্য ও মৌলভীবাজার জেলা সভাপতি মুফতী মাওলানা হাবিবুর রহমান ক্বাসেমী, জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা ফারুক আহমেদ, সহ সভাপতি মাওলানা আবুল কালাম, সাধারণ সম্পাদক মুফতী মাওলানা হিফজুর রহমান হেলাল রাজনগরী, সহ সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার-৩ সদর রাজনগর আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা লুৎফুর রহমান কামালী, সহ সাধারণ সম্পাদক মাওলানা রহমত আলী, জেলা অফিস সম্পাদক আব্দুল ওয়াজিদ, জেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা আতাউর রহমান, পৌর শাখার সহ সভাপতি মাওলানা শামসুল ইসলাম ওলিপুরী, পৌর শাখার সহ সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস এর জেলা সভাপতি হুসাইন আব্দুল আউয়াল, প্রচার সম্পাদক আজিজুর রহমান জাহিন, খেলাফত ছাত্র মজলিস এর জেলা সহ সভাপতি মাজহারুল ইসলাম ও পৌর শাখার দায়িত্বশীল মো. এহসান প্রমুখ। বিজ্ঞপ্তি





