নগরীর কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবেনা শনিবার
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৬, ৯:৩০:৩৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: ট্রান্সফরমার মেরামত ও সংরক্ষণ, সঞ্চালন লাইন উন্নয়ন এবং গাছপালার শাখা কর্তন কাজের জন্য শনিবার (১০ জানুয়ারি) সিলেট নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি স্প্রিং টাওয়ার ফিডারের আওতাধীন শাহজালাল উপশহরের ব্লক-এইচ, আই, ই, এফ, জি ও ডি, স্প্রিং টাওয়ার এলাকা, ইন্ডিয়ান হাই কমিশন, পুলিশ কমিশনারের কার্যালয় ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে শাটটডাউনকালীন সময়ে বিদ্যুৎ লাইন সচল হিসেবে গণ্য থাকবে এবং নির্ধারিত কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানান তিনি। এ সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক।





