এই পুরস্কার সিলেটের শতবর্ষের সাংবাদিকতাকে আরো সমৃদ্ধ করবে/
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৬, ৯:১২:৫৫ অপরাহ্ন
মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড ঘোষণা

সিলেটে স্বত:স্ফূর্ত আয়োজনে ঘোষিত হলো সাংবাদিকদের জন্য সম্মানিত একটি পুরস্কার। যার নাম হলো মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড। এখন থেকে প্রতি বছর ৬ ক্যাটাগরিতে আর্থিক সম্মানীসহ পুরস্কৃত হবেন সিলেটের কীর্তিমান ও মেধাবী সাংবাদিকরা। তবে তিনজনকে প্রতিদ্বন্দ্বিতা করে জিততে হবে। আর অন্য তিনজন পাবেন সম্মাননা পুরস্কার। ফটোগ্রাফি, মাল্টিমিডিয়া বা টেলিভিশন রিপোর্টিং এর ক্ষেত্রে আহবানকৃত বিশেষ কোনো বিষয়ে নিজস্ব প্রতিবেদন, ছবি/ভিডিও জমা দিতে হবে। তবে অপর তিনজনকে দেয়া হবে সম্মাননা পুরস্কার। এদের একজন পাবেন মরণোত্তর সম্মাননা, একজন পাবেন বরেণ্য সাংবাদিক সম্মাননা এবং আরেকজন পুরস্কার পাবেন মফস্বল সাংবাদিকতায়। ৬ ক্যাটাগরির পুরস্কারের জন্য তাদেরকে বাছাই করবে একটি জুরি বোর্ড। সে বোর্ডই ঘোষণা করবে ৬ জনের নাম। তাদেরকে পুরস্কার দেয়া হবে অনুষ্ঠানের মাধ্যমে।
সিলেটের বরেণ্য লেখক, গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ সম্পাদক ও প্রকাশক এডভোকেট মাওলানা রশীদ আহমদ এর স্মৃতি রক্ষায় এ পুরস্কারের ঘোষণাকালে এসব তথ্য জানান তাঁর সহোদর বিএনপি চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স এডভাইজর কমিটির সদস্য আ ম অহিদ আহমদ।
বৃহস্পতিবার রাতে সিলেট নগরের হোটেল প্লাজার কনফারেন্স হলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট প্রেসক্লাবের সহসভাপতি এবং এই অ্যাওয়ার্ড এর উদ্যোক্তা প্রতিষ্ঠান মিডিয়াগাইড এর নির্বাহী প্রধান মো. ফয়ছল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শতবর্ষের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মুকতাবিস-উন-নূর। বিশেষ অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি ইকরামুল কবির, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংবাদিক নাসির উদ্দিন, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহ সভাপতি রুহুল ফারুক, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও আমার দেশ এর সিলেট ব্যুরো প্রধান খালেদ আহমদ, ইমজার সভাপতি আশরাফুল কবির, স্পোর্টস প্রেস এসোসিয়েশনের সিলেট এর সেক্রেটারী আহবাব মোস্তফা খান, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেটের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির লিটন, উইমেন জার্নালিস্ট ক্লাবের সেক্রেটারী শাকিলা ববি।
দেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি ও সিলেট প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক খালেদ মেহেদীর সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি এম এ হান্নান, দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান আবদুল কাদের তাপাদার, দৈনিক প্রভাত বেলা সম্পাদক কবীর আহমদ সোহেল, সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক ইনকিলাবের ব্যুরো প্রধান ফয়সাল আমিন, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ এর সিলেট ব্যুরো প্রধান আহমদ মারুফ, সিলেট প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক ও মানবাধিকার কর্মী মুহিবুর রহমান, দৈনিক ডেসটিনি’র সিলেট প্রতিনিধি আমীরুল ইসলাম চৌধুরী এহিয়া, ডেইলী নিউ ন্যাশন এবং দৈনিক জনকন্ঠের সিলেট ব্যুরো প্রধান শফিক আহমদ শফি, দৈনিক একাত্তরের কথা’র বার্তা সম্পাদক মিসবাহ উদ্দিন আহমদ, সিলেট ভয়েস এর প্রকাশক সেলিনা চৌধূরী, সিলেটের ডাক এর সিনিয়র রিপোর্টার কাউসার চৌধুরী, সিলেট প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য আনাস হাবিব কলিন্স, কন্টেন্ট ক্রিয়েটর আব্দুর রহমান হীরা, সাংবাদিক রায়হান উদ্দিন, কলাম লেখক আসাদুল হক আসাদ, মানবাধিকারকর্মী শাহান উদ্দিন নাজু, এনটিভির মাল্টিমিডিয়া রিপোর্টার তারেক আহমদ, ভোরের ডাক এর সিলেট প্রতিনিধি আব্দুল হান্নান, সাংবাদিক হাফিজ লোকমান আহমদ, দৈনিক শুভ প্রতিদিন এর স্টাফ রিপোর্টার মাহমুদ খান, ফটো সাংবাদিক শহিদুল ইসলাম, জয়নাল আবেদীন আজাদ, জিবি সংবাদ এর স্টাফ রিপোর্টার মনসুর আহমদ মুন্না, শুভ প্রতিদিন এর মাল্টিমিডিয়া রিপোর্টার কামরান উদ্দিন নাসিম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মুকতাবিস-উন-নূর বলেন, এডভোকেট মাওলানা রশীদ আহমদ স্পষ্টভাষী মানুষ ছিলেন। সবচেয়ে বড় পরিচয় তিনি স্বাপ্নিক মানুষ ছিলেন। সমাজ নিয়ে স্বপ্ন দেখতেন। সমাজের জন্য কাজ করেছেন। তাঁর অনুপস্থিতিতে পরিবারের সদস্যরা যে মহতি উদ্যোগ নিয়েছেন- তা প্রশংসার দাবীদার। তবে তা অব্যাহত রাখতে হবে।
অহিদ আহমদ তাঁর বক্তব্যে বলেন, আমরা আমাদের ভাইর স্মৃতি ধরে রাখতে এ উদ্যোগ নিয়ে। তিনি জীবদ্দশায় সাংবাদিক সমাজের কল্যাণে কাজ করতে চেয়েছিলেন। আমরা তাঁর স্বপ্নকেই প্রাধান্য দিয়েছি। তিনি তার বক্তব্যে এ পুরস্কার অব্যাহত রাখার ঘোষণা দিয়ে সিলেটের সাংবাাদিক সমাজকে এটিকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে সহযোগিতার আহবান জানান।
অন্যান্য বক্তারা মরহুম রশীদ আহমদের পরিবারের এই মহতি উদ্যোগের প্রশংসা করে বলেন, এই পুরস্কার সিলেটের শতবর্ষের সাংবাদিকতার ধারাকে আরো সমৃদ্ধ করবে। এ ধরণের উদ্যোগকে স্বাগত জানিয়ে মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ডকে স্বচ্ছতার সঙ্গে অব্যাহত রাখার আহবান জানান। বিজ্ঞপ্তি





