তারেক রহমানকে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন
প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০২৬, ৬:৩৮:১৮ অপরাহ্ন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।
গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি নবনির্বাচিত চেয়ারম্যানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, আগামী দিনে তারেক রহমানের সুদক্ষ নেতৃত্বে বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত একটি সুখি, সমৃদ্ধ, স্বনির্ভর ও সমতার বাংলাদেশ গঠনে অনন্য ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। বিজ্ঞপ্তি





