সুরমা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২৬, ৬:৪৭:১৯ অপরাহ্ন

শান্তিগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়ায় অবস্থিত সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রোববার সকালে সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের নতুন ভবনের চতুর্থ তলার হল কক্ষে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং প্রভাষক মোস্তাহার মিয়ার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মো. তাজুদ আলী, সহকারী শিক্ষক অমিয়কর দাস, নিকেশ দাস, অভিভাবক প্রতিনিধি মোশাহিদ আলী, হামিদুর রহমান, সাইদুর রহমান, মুজিবুর রহমান, শাহীন আহমদ, জিয়াউর রহমান ও আজমল হোসেন।
সমাবেশে উপস্থিত ছিলেন গাজীনগর গ্রামের মুরব্বি রিয়াজ উদ্দিন, আরজু মিয়া, শফির উদ্দিন, পাথারিয়া গ্রামের ঈমান আলী, আসামোড়া গ্রামের সিরাজুল ইসলাম ও রোকন হোসেনসহ সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং বিভিন্ন গ্রাম থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবকরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, এসএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই সময়ে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানসিক প্রস্তুতির বিষয়ে অভিভাবকদের বিশেষভাবে সচেতন থাকতে হবে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টাই ভালো ফলাফলের মূল চাবিকাঠি।





