শ্রীমঙ্গল উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক সাইফুল
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৬, ৭:০৭:০৫ অপরাহ্ন

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ধোবারহাট বাজার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (ভৌতবিজ্ঞান) মো. সাইফুল ইসলাম ২০২৬ সালের জন্য উপজেলার ‘শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক’ হিসেবে নির্বাচিত হয়েছেন।
তিনি বিএসসি (সম্মান), বিএড, এমএসসি (পদার্থবিজ্ঞান) ও এমএড ডিগ্রিধারী। দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে তিনি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান করে আসছেন। বিশেষ করে বিজ্ঞান শিক্ষায় শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি ও দক্ষতা উন্নয়নে তাঁর অবদান উল্লেখযোগ্য।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, মো. সাইফুল ইসলাম আইসিটি বিষয়ে অত্যন্ত দক্ষ। তিনি আইসিটি জেলা অ্যাম্বাসাডর (মৌলভীবাজার) হিসেবে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তাঁর এই স্বীকৃতি শিক্ষাঙ্গনে অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক গুণাবলি বিকাশেও তাঁর ভূমিকা প্রশংসনীয়। শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ায় মো. সাইফুল ইসলাম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।





