ভার্থখলা মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলন
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৬, ৮:৩৫:২৭ অপরাহ্ন

জামেয়া নূরিয়া ইসলামিয়া ভার্থখলা মাদ্রাসার ২ দিনব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলন সম্পন্ন হয়েছে। রোববার মহাসম্মেলনের দ্বিতীয় দিনে হাফিজ ও মাওলানাদের মধ্যে পাগড়ী প্রদান করেন জামেয়ার প্রিন্সিপাল মাওলানা হাফিজ মজদুদ্দীন আহমদসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। মহাসম্মেলনে বক্তারা রাসূলুল্লাহ (সা.)-এর জীবন থেকে শিক্ষা গ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
তারা বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারব। বক্তারা ধর্মীয় ও সামাজিক জীবনের জন্য ইসলামের গুরুত্ব এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করার ওপর বিশেষ জোর দেন।
জামেয়ার প্রিন্সিপাল মাওলানা হাফিজ মজদুদ্দীন আহমদের সভাপতিত্বে ও মাওলানা নাজিম উদ্দিন, মাওলানা ইয়াকুব জাকির, মাওলানা সালিম আহমদ সুলাইমানের উপস্থাপনায় সমাপনী দিনে বয়ান পেশ করেন আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ ঢাকা, মুফতি আলী হাসান উসামা ঢাকা, মুফতি রেজাউল করীম আবরার, মুফতি ফয়জুল্লাহ নোমানী, মাওলানা আব্দুর রাজ্জাক, মুফতি ইয়াহইয়া বিন নজরুল প্রমুখ। সম্মেলনের শেষদিনে দোয়া মাহফিলে মুসলিম উম্মাহর কল্যাণ, দেশ ও জাতির উন্নয়ন, এবং বিশ্বশান্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি





