সুনামগঞ্জে গণভোট উপলক্ষে অবহিতকরণ সভা
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৬, ৭:৩৩:৫৪ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সুনামগঞ্জে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেল রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
সভায় নির্বাচনের সংসদ নির্বাচন, গণভোট ও নির্বাচনের আচরণবিধি সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিও প্রেজেন্টেশন করা হয়েছে। এতে নির্বাচনের সময় প্রার্থী, রাজনৈতিক দল এবং ভোটারদের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরা হয়। প্রেজেন্টেশন উপস্থাপন ও সভার সঞ্চালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার নাসরিন আক্তার ও মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরী।
অবহিতকরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা আক্তার। এসময় বক্তব্য রাখেন পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. মতিউর রহমান খানসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, বিভিন্ন স্তরের নির্বাচন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।





