ম্যানচেষ্টার সিলেট ফ্লাইট চালু রাখার দাবীতে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে স্মারকলিপি
প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৬, ৯:০৬:৪১ অপরাহ্ন

বাংলাদেশ বিমানের ম্যানচেষ্টার টু সিলেট ফ্লাইট চালু রাখা এবং ওসমানী বিমানবন্দর থেকে বিদেশী ফ্লাইট চালুর দাবীতে ১৪ জানুয়ারী প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বরাবরে লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনে স্মারকলিপি প্রদান করা হয়।
ক্যাম্পেইন কমিটি ইউকে ফর ফুল্লী ফান্কশনেল ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করেন সংগঠনের আহ্বায়ক কে এম আবু তাহের চৌধুরী, যুগ্ম আহ্বায়ক শাহ মুনিম, সদস্যসচিব এম এ রব ও সদস্য সাংবাদিক খালেদ মাসুদ রনি। স্মারকলিপি গ্রহণ করেন বাংলাদেশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার ড. এম নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন হাইকমিশনের কাউন্সিলর মীর নুরানী রূপমা ও কমার্সিয়াল কাউন্সিলার তানভির মোহাম্মদ আজিম।
বাংলাদেশ সরকারের বিমান বিষয়ক উপদেষ্টা শেখ বশির উদ্দিনের কাছেও আরেকটি স্মারকলিপি হস্তান্তর করা হয়। ডেপুটি হাই কমিশনার প্রতিনিধিদলের বক্তব্য শুনেন এবং তা বাংলাদেশে যথাযথ পৌঁছানোর আশ্বাস দেন। তিনি বলেন, ইতিমধ্যেই এ দাবীর সমর্থনে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে অবহিত করা হয়েছে। বিজ্ঞপ্তি





