জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৩
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০২৬, ৯:৩২:৫৮ অপরাহ্ন

জগন্নাথপুর প্রতিনিধি ঃ সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে পৃথক মামলার ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে।
জানাগেছে, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে থানার ¡ এসআই মোঃ আল-আমিন, এএসআই এখলাছুর রহমান ও এএসআই মাহবুবুর রহমান চৌধুরীসহ সঙ্গীয় পুলিশদল অভিযান পরিচালনা করেন। অভিযানকালে জিআর-৯৪/১৫ (ছাতক) এর গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর গ্রামের মৃত হারিছ উল্লার ছেলে বাদশা মিয়া (৪২), পারিবারিক জারি-২৭৬/২৫ এর গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী উপজেলার সাদিপুর গ্রামের চান্দ আলীর ছেলে মোঃ আবুল হোসেন ও সিআর-৩২৫/২৫ (জগঃ) এর গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী সৈয়দপুর হাড়িকোনা গ্রামের মৃত সৈয়দ ইংরাজ আলীর ছেলে সৈয়দ রুম্মানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের ১৭ জানুয়ারি শনিবার পুলিশ প্রহরায় সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।





