হোটেলে অনৈতিক কাজ যুবক-যুবতী আটক
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০২৬, ৯:৪৩:৪৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর আবাসিক হোটেলে অনৈতিক কাজের অভিযোগে যুবক ও যুবতিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর বন্দরবাজারস্থ তালহা রেস্ট হাউস থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, কাজল আহমদ (২৩) ও রুমানা আক্তার (৩৩)।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।





