জামালগঞ্জে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৬, ৮:১৫:০৭ অপরাহ্ন

জামালগঞ্জ প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মানুষের ভোটাধিকার আদায়ে ও গণতন্ত্র রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। তিনি ছিলেন অনন্য মহীয়সী নারী। বিশ্বের বুকে বিরল দৃষ্টান্ত স্থাপন হয়েছে তাঁর মৃত্যুর পর শেষ বিদায়ে-কথাগুলো বলেছেন সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকে প্রার্থী মো. আনিসুল হক।
শনিবার সুনামগঞ্জের জামালগঞ্জে বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা করেন। জামালগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনের হেলিপ্যাড মাঠে মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক শফিকুর রহমান। হাফেজ বেলাল আহম্মদ সালেহীর পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আজিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক আফিন্দী, যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, সাবেক সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শাজাহান, যুক্তরাজ্য বিএনপির আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফেন্দী লিটন, জমিয়তের কেন্দ্রীয় নেতা হা: মু. রশিদ আহমদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, নুরে আলম ফরাজি প্রমুখ।
উপস্থিত ছিলেন উপজেলা আহবায়ক কমিটির সদস্য শামসুজ্জামান ধন মিয়া, এমদাদুল হক আফেন্দী, মোহাম্মদ আলী, গোলাম রাব্বানী আফেন্দী, ইকবাল হাসান প্রমুখ। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়।





