খালেদা জিয়ার মাগফেরাত কামনায় মেট্রোপলিটন চেম্বারের দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৬, ৭:২৯:৫৭ অপরাহ্ন

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার রাতে নগরীর জেল রোডস্থ আনন্দ টাওয়ারের এসএমসিসিআই এর কনফারেন্স হলরুমে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সিলেট-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খায়রুল হোসেন এর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ ও পরিচালক মো. জহির হোসেনের সঞ্চালনায় দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপি’র সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ আহমদ চৌধুরী। উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালনা পরিষদের সাবেক সভাপতি আফজাল রশীদ চৌধুরী, সাবেক পরিচালক জিয়াউল গণী আরিফিন, বর্তমান ১ম সহ-সভাপতি মো. ফেরদৌস আলম, সহ-সভাপতি আলীমুছ ছাদাত চৌধুরী, পরিচালক তোফায়েল আহমদ লিমন, রাজিব ভৌমিক, মো. ফারুক আহমদ, মো. মাহবুবুর রহমান, আব্দুর রহমান রিপন, আব্দুল্লাহ আল হারুন, মো. কাপ্তান হোসেন, মোহাম্মদ আনিস, জিল্লুর রহমান সুমন। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াজ রহিম সবুজ, মাহবুবুল হক চৌধুরী, এনামুল কুদ্দুছ চৌধুরী, মো. মারুফ আহমদ, মোহাম্মদ শাহনেওয়াজ আহমদ, সাহেদ আহমদ, মো. মাছুম আহমদ, আব্দুল আহাদ চৌধুরী, জাকির আহমদ চৌধুরী, মোহাম্মদ আলী আকিক, ইশতিয়াক আহমদ চৌধুরী, মো. রিয়াদ রহমান, তৌহিদ আশফাক আহমদ চৌধুরী, মাহবুবুল আলম মিলন, ফজলুল বাছিত, ছামিল আহমদ চৌধুরী, মোঃ নাফিজ জুবায়ের চৌধুরী, এ.এস.এম.জি কিবরিয়া, মোঃ সেবুল মিয়া, আবু সুফিয়ান, শাহ আশিকুর রহমান, চেম্বারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি





