জগন্নাথপুরে আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৬, ৮:১৮:৩৩ অপরাহ্ন

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের রাণীগঞ্জ রোডে অবস্থিত আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজিত রঞ্জন বৈদ্য এর সভাপতিত্বে এবং শিক্ষক নিরাময় রায় ও আশরাফুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও অত্র বিদ্যালয় কমিটির সভাপতি রাজন আকন্দ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক সভাপতি আলা উদ্দিন ভূইয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী, শিক্ষানুরাগী রুবেল আহমদ ভূইয়া ও জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক নিরাময় রায়। বক্তব্য রাখেন শিক্ষক নাইমুল হাসান রুবেল, শিক্ষার্থী মীম আক্তার প্রমূখ।





