কদমতলী থেকে ৩ জুয়াড়ি আটক
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৬, ৯:১৩:৪৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : নগরীর দক্ষিণ সুরমা থেকে ৩ জুয়াড়িকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার বিকেলে দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী বাসস্ট্যান্ড সংলগ্ন মেসার্স বাদার্স ইউনিয়ন ফিলিং স্টেশনের সামনে অনলাইনে ‘তীর শিলং’ জুয়া খেলারত অবস্থায় তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— দক্ষিণ সুরমা থানার লালাবাজার গ্রামের এপলো মিয়ার পুত্র মো. জহিরুল ইসলাম (২০), একই থানার গোটাটিকর এলাকার মৃত আব্দুস ছাত্তারের পুত্র আব্দুল কাদির (৪৫) ও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার দাউরাই গ্রামের এলাজ মিয়ার পুত্র মো. সোলাইমান (২০)।
এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। মহানগর এলাকায় অবৈধ জুয়া ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।





