নির্বাচনের মাঠে আছি এবং থাকব : চাকসু মামুন
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৬, ৭:২৯:৩৩ অপরাহ্ন
সিলেট-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সিলেট জেলা বিএনপির সাবেক প্রথম সহসভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন) বলেছেন, নির্বাচনের মাঠে আছি এবং শেষ পর্যন্ত থাকবো। গণজোয়ার দেখে ঈর্ষান্বিত হয়ে একটি মহল তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। তারা নানামুখি ষড়যন্ত্রে মেতে উঠেছে। নির্বাচনের মাঠ থেকে সরাতে বিভিন্ন অপচেষ্টাও করছে। কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হবে না। জনগণ পাশে থাকলে কোনো শক্তি নির্বাচন থেকে সরাতে পারবেনা। জনগণের ভোটের জোয়ারে সব ষড়যন্ত্র ভেসে যাবে।
সোমবার বাদ আসর কানাইঘাট উপজেলার ৩নং দিঘির পার ইউনিয়নে পৃথক গণসংযোগ ও পথসভায় উপরোক্ত কথাগুলো বলেন।
চাকসু মামুন আরও বলেন, সাধারণ মানুষের সমর্থন ও ভালোবাসা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। জনগণও তাকে স্বতঃস্ফূর্ত সমর্থন ও সহযোগিতা করে যাচ্ছে।
এসব পথসভায় এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন আলতাফ হোসেন চেয়ারম্যান, কুতুবউদ্দিন মেম্বার, মহিলা মেম্বার জবা রাণী দাস, আসাদ, সাইদুল হক মাসুম, শ্রী বিন্দু, বিপ্লব, আজির উদ্দিন, আলাউদ্দিন, কুতুবউদ্দিন ও ইসলাম উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি





