উইমেন্স মেডিকেল হাসপাতালে নেক্সট জেনারেশন এমআরআই মেশিন উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৬, ৯:০০:০৭ অপরাহ্ন

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নেক্সট জেনারেশন এমআরআই মেশিন উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে হাসপাতালের পরিচালক ও উপদেষ্টা মেজর জেনারেল (অব.) সৈয়দ ইফতেখার উদ্দিন এর সভাপতিত্বে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলি সিলেট হোল্ডিংস লিমিটেড এর চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার ফজলুর রহিম কায়সার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলি সিলেট হোল্ডিংস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. ওয়েছ আহমেদ চৌধুরী, সিলেট উইমেনস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহানা ফেরদৌস চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন হলি সিলেট হোল্ডিং লিমিটেডের পরিচালক ড. ওয়ালী তসর উদ্দিন, মো. ইমদাদ হোসেন চৌধুরী, নুরুল ইসলাম খান, মুস্তাক আহমেদ ও আবুল মহসিন চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. তহুর আব্দুল্লাহ চৌধুরী, অধ্যাপক নজরুল ইসলাম ভুঁইয়া, রেডিওলজি বিভাগের অধ্যাপক ডা. মুস্তাকিন বিল্লাহ, ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. ছিদ্দিকুর রহমান, অর্থোপেডিক্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ফরিদ আহমদ, মেডিসিন বিভাগে অধ্যাপক ডা. মো: গোলাম রবি মাহমুদ, সার্জারী বিভাগের অধ্যাপক ডা. মো: গোলাম মওলা, নাক-কান-গলা বিভাগের অধ্যাপক ডা. মো: মাশুকুর রহমান চৌধুরী, মনোরোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সিদ্ধার্থ পাল, নিউরো মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. রাহাত আমিন চৌধুরী, এনেস্থিসিয়া বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নুরুল আমীন, হাসপাতালের উপ-পরিচালক সহকারী অধ্যাপক ডা. তাফহীম আহমেদ রিফাত ও সহকারী পরিচালক ডা. মৃদুল গুপ্ত প্রমুখ। বিজ্ঞপ্তি





