খেলাধুলা মনকে সতেজ রাখে : শাবি ভিসি
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৬, ৯:২৯:২৫ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেছেন, খেলাধুলার মাধ্যমে অর্জিত ভাতৃত্ববোধ গঠনে আমাদের কাজে লাগাতে হবে। খেলাধুলা মনকে সতেজ ও শরীরকে সুগঠিত রাখে। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় সকল ধরনের খেলাধুলাকে উৎসাহিত করে। খেলার মধ্যে হারজিত থাকবে। পরাজিত হলে খেলোয়াড়সুলভ মানসিকতা নিয়ে তা মেনে নিতে হবে। কোনোভাবেই মাঠে গোলযোগ সৃষ্টি করা যাবে না।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খেলাধুলা ও ক্রীড়া উপকমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়া, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক চৌধুরী সৌউদ বিন আম্বিয়া প্রমুখ। উদ্বোধনী খেলায় পলিটিক্যাল স্টাডিজ বিভাগ ওশানোগ্রাফি বিভাগের মুখোমুখি হয়। বিজ্ঞপ্তি





